খুলনায় সবুজের লাশের অবশিষ্টাংশ উদ্ধার, আটক দুই

খুলনা প্রতিনিধি
১১ মার্চ ২০১৯, ১০:৫৫আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:২৯

 দুই হত্যাকারীকে আটক করেছে র‌্যাব

খুলনা মহানগরীতে হাবিবুর রহমান সবুজ (২৬)নামে এক ইটভাটা ঠিকাদারকে হত্যার পর লাশ টুকরো টুকরো করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক  করেছে র‌্যাব। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ি গেট এলাকা থেকে আসাদুজ্জামানকে ও সকালে বটিয়াঘাটা থেকে অনুপম নামে আরেকজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমাণ্ডার মেজর মো. শামীম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সবুজ

তিনি জানান, ভোরে কুয়েটের সামনে থেকে আসাদুজ্জামানকে  ও সকালে বটিয়াঘাটা থেকে অনুপমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফারাজিপাড়া লেনের একটি ভাড়া বাসা থেকে সাড়ে ৬টার দিকে লাশের অবশিস্টাংশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৭ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শের-এ বাংলা রোডে পলিথিন মোড়ানো মরদেহের একটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ফারাজিপাড়া রোডে ড্রেনের পাশ থেকে দু’টি ব্যাগে থাকা মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর ৮ মার্চ বিকালে লাশের ৭টি খণ্ডিত অংশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের ভগ্নিপতি মো.গোলাম মোস্তফা বাদী হয়ে ৯ মার্চ খুলনা থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম