তারাকান্দায় দুই কৃষক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৭:৩৪আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৭:৩৪

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি

ময়মনসিংহের তারাকান্দার কোদালধর গ্রামে দুই কৃষককে হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক মো.এহসানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার রামচন্দ্রপুরের জমির উদ্দিনের ছেলে লিয়াকত আলী (৫৫), লিয়াকত আলীর ছেলে এনায়ার হোসেন (৩৫), জমির উদ্দিনের ছেলে আবুল কাশেম (৫০) ও সিরাজ আলীর ছেলে হোসেন আলী (৬২)। ২২ জন আসামির মধ্যে ৪ জনের ফাঁসির আদেশ ও প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকী ১৫ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক ঝুটন সরকার জানান, ‘জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে ঝগড়ার এক পর্যায়ে আসামিরা মরহুম হাফিজ উদ্দিনের দুই ছেলে কৃষক আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে রাম দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরের দিন ৫ আগস্ট নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে বিচারক এই আদেশ দেন।

মামলার বাদী আব্দুল খালেক রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জানান, দ্রুত রায় কার্যকর দেখতে চায় তার পরিবারের সদস্যরা।

রাষ্ট্রপ্রক্ষের অ্যাডভোকেট শেখ আবুল হাসেম এবং বাদী পক্ষে অ্যাডভোকেট আব্দুর গফুর, বিশ্বনাথ পাল ও আসামি পক্ষে অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন। 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম