যশোরে দুইশ' গ্রাম সোনাসহ দুইজন আটক

বেনাপোল প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০৩:৪১আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৩:৪১

যশোর যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে দুইশ গ্রাম ওজনের সাতটি সোনার টুকরোসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার বিকালে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- আবুল খায়ের (৫০) ও মনিরুজ্জামান (৪৮)। তারা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দারকি ও বাঘাডাংগা গ্রামের বাসিন্দা।

কায়বা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বাবুল ইসলাম জানাযন, তাদের কাছে গোপন সংবাদ আসে দুজন সোনা পাচারকারী সোনার একটি চালান নিয়ে কায়বা গ্রামের ব্রিজের ওপর দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কায়বা ক্যাম্পের কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে খায়ের ও মনিরুজ্জামানকে সাত টুকরো সোনাসহ আটক করে। আটক সোনার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সোনাসহ আটকদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম