তিন ঘণ্টায়ও দেখা মেলেনি ভোটারের

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১২:০৯আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৪:১৫

ভোটার শূন্য কেন্দ্র রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ঝিনাইদহের চারটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর তিন ঘণ্টা পরও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চাপরাইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটারের দেখা মেলেনি। তাই বাধ্য হয়ে পোলিং এজেন্ট প্রথম ভোটার হিসেবে ভোট দেন। এ কেন্দ্রে ৩১০০ ভোটার রয়েছে।

ভোটার না থাকায় পোলিং এজেন্ট ভোট দিলেন তৃতীয় ধাপে ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ এই চার উপজেলায় এক প্রকার নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে।  কোনও কোনও কেন্দ্রে একজন ভোটারও এখন পর্যন্ত ভোট দেননি। চার উপজেলার ৪২৩ কেন্দ্রের মধ্যে ২৫৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।

ভোটার শূন্য কেন্দ্র ঝিনাইদহ সদর উপজেলা আরাপপুর নিউ একাডেমি কেন্দ্রে তিন ঘণ্টায় মাত্র ১৮টি ভোট পড়েছে। এখানে ভোটার রয়েছে প্রায় ১৩০০। কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর কেন্দ্রে ৩৪০৪ ভোটের মধ্যে ১১টা পর্যন্ত ৬টি ভোট পেড়ছে। কালুখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত মাত্র ৪০ জন তাদের ভোট দিয়েছে। এখানে মোট ভোটার ২৯৭৮ ভোট। এরমধ্যে কয়েকটি বুথে একটি ভোটও পড়েনি।

তিন ঘণ্টায়ও দেখা মেলেনি ভোটারের

শৈলকুপা উপজেলার কবিরপুর প্রাথমিক বিদ্যালয়ে দেড় ঘণ্টায় ৩১২৭ ভোটের মধ্যে মাত্র দু’জন ভোট দিয়েছেন।

জেলার হরিণাকুন্ডুসহ সব উপজেলার কেন্দ্রগুলোয় একই চিত্র দেখা গেছে। তবে এসব কেন্দ্রে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম