নড়াইলের কালিয়ায় দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

নড়াইল প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১৬:২৯আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:৪৪

  নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা ও আনারস প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আধা ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার ভোট গ্রহণ শুরু হয়। নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিষ্ণুপদ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার সকাল ৮টা থেকে নড়াইলের তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টার দিকে কালিয়া উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট চলাকালে জালভোট চলছে বলে নৌকা ও আনারস প্রার্থীর সমর্থকরা একে অপরকে দোষারোপ করে হট্টগোল শুরু করে। হট্টগোলের এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এসময় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাগর শেখ, বাদশা মিয়া, জিয়াদ, বাঁধন, জিয়াউদ্দিন, আনিস, হাফিজুর রহমান, ইমরান হোসেন, রনি, রাইসুল ইসলাম, রাশিদুল হাসান, আব্বাস উদ্দিন ও ইকবাল হোসেনসহ উভয় গ্রুপের কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। ঘটনার পর নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন,‘নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দু’পক্ষের মধ্যে একটু গোলযোগ হলেও সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, কালিয়া উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ (নৌকা)। নৌকা প্রতীকের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হারুনার রশীদ (আনারস)।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক