খুলনায় পাটকল শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে যায়। এরপর পর্যায়ক্রমে সবগুলো ট্রেন খুলনা থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছেন খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।
এদিকে অবরোধ তুলে নিলেও মজুরি কমিশন, গ্র্যাচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টার ধর্মঘট চলছে।
এর আগে অবরোধের কারণে মঙ্গলবার ভোর ৬টা থেকে খুলনা রেলস্টেশন থেকে কোনও ট্রেন ছাড়েনি। ফলে যাত্রীরা স্টেশনেই অবস্থান নিয়ে দুর্ভোগ পোহায়।








