চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকা থেকে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে ৫ কেজি ওজনের রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বৃহস্পতিবার সকালে দর্শনা মোবারকপাড়া এলাকা থেকে এসব গহনা উদ্ধার করা হয়। এসময় ওই মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রুপার গহনা পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। একটি মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-হ-১২-৭৬৫৩) যাওয়ার সময় সন্দেহ হলে বিজিবি চালকের গতিরোধ করে। এসময় মোটরসাইকেল চালক গড়িটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ ও তল্লাশি করে সিটের ভেতর লুকিয়ে রাখা ৫ কেজি ৪৮৬ গ্রাম (৪৭০ ভরি) ওজনের রুপার গহনা উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, ৪৭০ ভরি রুপার গহনা ও আটক মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮০হাজার টাকা।








