কুষ্টিয়ায় গমের ভালো ফলন

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০৪ এপ্রিল ২০১৯, ১৮:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৮:৫১

কুষ্টিয়ার গম ক্ষেত কুষ্টিয়ায় গমের ভালো ফলন হয়েছে। ব্লাস্ট রোগের কারণে গম চাষে থাকা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এবার আবাদও বেশি হয়। ইতোমধ্যে অনেক কৃষক ক্ষেত থেকে গম কাটা শুরু করেছেন। বাজারে বিক্রিও হচ্ছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামের কৃষক সামসুদ্দিন মালিথা জানান, গতবার তিন বিঘা জমিতে গমের আবাদ করেছিলেন। অধিক ফলন ও দাম ভালো ছিল। সে কারণে এবারও গম আবাদ করেছেন। তাছাড়া এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চাষাবাদ করা সম্ভব হয়েছে।

মিরপুর উপজেলার চিথলিয়া ইউপির পাহাড়পুর গ্রামের কৃষক জুলফিকার আলী জানান, এ বছর দেড় বিঘা জমিতে গমের আবাদ করেছেন। গমের জমিতে সার কম প্রয়োগ করতে হয় ও তিনটি সেচ দিলেই চলে। যার ফলে গম চাষ করে কৃষকেরা লাভবান হন।

একই উপজেলার চিথলিয়া গ্রামের কৃষক আব্দুল মমিন জানান, গত বছর দেড় বিঘা জমিতে গমের আবাদ করেছিলেন। এবারও একই পরিমাণ জমিতে গমের আবাদ করেছেন। খরচ হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার টাকা। বছরের প্রথম দিকে শিলাবৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও গমের ফলন ভালো পাওয়ার আশা তার।

স্থানীয় ক্রেতা ইসা হক জানান, বাজারে প্রতি মণ গম ৮শ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় এবার ১০ হাজার ৩৬৮ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ৯ হাজার ২৯৫ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভুতি ভূষণ সরকার বাংলা ট্রিবিউকে বলেন, ‘এবার গমের ফলন অনেক ভালো হয়েছে। এ বছর কৃষকদের উৎসাহিত করায় তারা গম চাষে আগ্রহী হয়েছেন। সেইসঙ্গে নতুন জাতের গমের আবাদ হয়েছে। এরমধ্যে বারি ২৮, ৩০ এবং ৩৩ জাতের গম আবাদ হয়েছে। একইসঙ্গে ব্লাস্ট রোগের কারণে গম চাষের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা উঠে যাওয়ায় এবার কৃষকরা গম চাষে আগ্রহী হয়েছেন।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু