শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে।

রবিবার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকার প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ করা হয়েছে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস।

সংশোধিত ছুটির তথ্য জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট দফতর ও প্রতিষ্ঠানগুলোকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
এআই শিক্ষার উদ্যোগ, কতটা প্রস্তুত স্কুলগুলো?
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সর্বশেষ খবর
পৃথিবীর কক্ষপথে প্রথমবার স্টারশিপ রকেট পাঠানোর প্রস্তুতি স্পেসএক্সের
পৃথিবীর কক্ষপথে প্রথমবার স্টারশিপ রকেট পাঠানোর প্রস্তুতি স্পেসএক্সের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩
জাপান ভ্রমণে হোটেল নয়, ঐতিহ্যবাহী মাচিয়ায় থাকার অভিজ্ঞতা নিন
জাপান ভ্রমণে হোটেল নয়, ঐতিহ্যবাহী মাচিয়ায় থাকার অভিজ্ঞতা নিন
আশুলিয়ায় কারখানায় আগুনে হতাহতের ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক
আশুলিয়ায় কারখানায় আগুনে হতাহতের ঘটনায় জাতীয় শ্রমিক শক্তির শোক
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের