ভারত থেকে দেশে ফিরলো পাচারের শিকার ২৪ কিশোর-যুবক

বেনাপোল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৯, ১৩:২৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৭:২৭

বেনাপোলে পাচারের শিকার তরুণ-যুবকেরা ভালো কাজ পাওয়ার প্রলোভনে ভিন্ন ভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশি কিশোর ও যুবক দেশে ফেরত এসেছে। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতে পাওয়ার পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পরে বেনাপোল পোর্ট থানা কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে যশোর রাইটস নামে একটি এনজিও’র কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন তরুণ ও ১৩ জন যুবক। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

জানা গেছে, অভাবের তাড়নায় দুই-চার বছর আগের বিভিন্ন সময়ে এসব বাংলাদেশি কিশোর-যুবকরা ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। পরে দালালচক্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে পালায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের বিভিন্ন স্থান থেকে আটক করে অন্ধ্রপ্রদেশের ভিজাপুর ও করনেটো জেলখানায় পাঠায়। সেখান থেকে তালাশ অ্যাসোসিয়েশন নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের