ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর বাজারে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মনির হোসেন (৩৭)। শনিবার (৬ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। মনির চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের বাসিন্দা।
দত্তনগর বাজার কমিটির সভাপতি আব্দুল হান্নান জানান, রাতে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। সে সময় মনিরের মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিল। ঝড় উঠলে তিনি মোটরসাইকেলটি আনতে গেলে রাস্তার পাশের বড় একটি ডাল মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।








