কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নড়াইল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ০০:২৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০০:২৫

নড়াইল নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আজিজুর রহমান ওরফে কটাই শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের খুলনা ও গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কটাই কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন, আবেদ শেখ (৫০), কাইয়ুম সিকদার (৪৮), রিপন (৪০), জুলফিকার (৪২), সুফিয়া বেগম (৭০), তুহিন সিকদারসহ (৩৫) অনেকে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল কাইয়ুম সিকদার ও আবেদ শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় একপক্ষের দলনেতা আবেদ শেখের ভাই আজিজুর রহমান ওরফে কটাই শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। আহত কটাইকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


ওসি আলমগীর হোসেন আর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম