দেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য কোনও হাহাকার নেই: এলজিআরডি মন্ত্রী

যশোর প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৫:৫০আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৫:৫০

দেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য কোনও হাহাকার নেই: এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ এখন গর্বিত জাতি। কারণ দেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য কোনও হাহাকার নেই। আর আগামী প্রজন্মকে উন্নত জীবন দিতে সরকার কাজ করছে।’ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে যশোরের মণিরামপুরে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘সরকার যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তাতে দেশের সব মানুষ ভালো থাকবে, আর সেই কাজ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ কাজ করছে। যারাই ষড়যন্ত্র করুক, তাদের জনগণ প্রত্যখ্যান করছে এবং করবে।’
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান।
সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য।
এসময় এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদসহ উপজেলা আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম