ধর্মঘটসহ সব কর্মসূচি স্থগিত পাটকল শ্রমিকদের

খুলনা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ০২:০৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০২:০৬

পাটকল রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘটসহ সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সহকারী সম্পাদক ও খুলনা অঞ্চলের সভাপতি মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুরাদ হোসেন জানান, রাতের বৈঠকে আলোচনা ফলপ্রসূ হওয়ায় চলমান ধর্মঘটসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল ১০ সপ্তাহ’র মজুরি প্রদান এবং আগামী ১৮ মের মধ্যে মজুরি কমিশন শ্রমিকদের হাজিরা খাতায় লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সাতটি দাবির বিষয় নিয়ে আগামী ৮ মে মন্ত্রণালয়ে আবার বৈঠক হবে এবং সেখান থেকে অবশিষ্ট দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

পাটকল শ্রমিকদের ধর্মঘট চলাকালে সোমবার রাতে ঢাকা শ্রম অধিদফতরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন—শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়া বিজেএমসির চেয়ারম্যান, পরিচালক, পাটকল শ্রমিক লীগ নেতা ও সিবিএ-ননসিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মজুরি কমিশন-২০১৫ এর রোয়েদাদ, পাটক্রয়ের অর্থবরাদ্ধ, বদলী শ্রমিক স্থায়ীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সব বকেয়া পরিশোধ, শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পরিশোধসহ বকেয়া মজুরি প্রদান, খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকদের বিজেএমসির অন্যান্য মিলের মতো সব সুযোগ-সুবিধা প্রদানসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে। সর্বশেষ চলতি মাসের ২, ৩ ও ৪ এপ্রিল দেশের সব পাটকলে এক যোগে ৭২ ঘন্টা ধর্মঘট ও ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। শ্রমিকদের ধর্মঘট ও অবরোধের কারণে মিলসহ শিল্পাঞ্চল খুলনা প্রায় অচল হয়ে পড়ে। ৯ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে পাটকলের শ্রমিকরা। কিন্তু আজকের বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিত করলেন পাটকল শ্রমিক নেতারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম