ঝিনাইদহে বাসের ধাক্কায় আলম সাধু চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৮:৫৬

বাস ও আলমাসাধুর মধ্যে সংঘর্ষে বাস খাদে

ঝিনাইদহে বাসের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার কালা লক্ষিপুর গোল্ড ব্রিকসে’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল কালা লক্ষিপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তারিফুল ইসলাম জানান, ‘বিকাল সাড়ে ৪টার দিকে ডেইজি পরিবহন নামে যাত্রীবাহি একটি বাস মাগুরা থেকে ঝিনাইদহে আসছিল। বাসটি কালা লক্ষিপুর ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের যাত্রীরা হতাহত না হলেও নসিমন চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম