রাস্তা দখলের প্রতিবাদে ঝাড়ু মিছিল

বেনাপোল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১১:০৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১১:২১

ঝাড়ু মিছিল শেষে নিজেরাই মাটি দিয়ে রাস্তা ব্যবহার উপযোগী করেছেন ভুক্তভোগীরা বেনাপোলে স্থানীয় বাসিন্দাদের চলাচলের রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন নারীরা। শুক্রবার (২৬ এপ্রিল) বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের পেছনে বসবাসকারী পরিবারের নারীরা এই প্রতিবাদ জানায়।

স্থানীয় পৌর কমিশনার আব্দুল জব্বার জানান, প্যাসেঞ্জার টার্মিনালের পেছনে প্রায় ২৫টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্দর কর্তৃপক্ষ বন্ধ করে ভবন  নির্মাণ কাজ শুরু করে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে সবাই। বিষয়টি নিয়ে অবরুদ্ধ পরিবারগুলো বন্দর পরিচালকের বরাবর আবেদন জানায়। কিন্তু তারা অসহায় মানুষগুলোর যাতায়াতের বিকল্প কোনও ব্যবস্থা না করে নির্মাণ কাজ শুরু করে। এ ঘটনার প্রতিবাদ জানাতে নারীরা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করেন।

স্থানীয় দুলাল চৌধুরী জানান, নিয়ম রয়েছে স্থায়ী কোনও নির্মাণ কাজ করতে গেলে নির্দিষ্ট পরিমাণে জায়গা ছেড়ে কাজ করতে হবে। কিন্তু বন্দরের লোকজন জোর পূর্বক তার বাড়ির সীমানা ঘেঁষে কাজ শুরু করেছে। বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলেও তারা  শুনছেন না।

অবরুদ্ধ গ্রামবাসীর পক্ষে আশাদুজ্জামান আশা বলেন, বন্দর কর্তৃপক্ষের এ কাজের কারণে তাদের বাড়ির লোকজনের দুই দিন ধরে বাইরে যাতায়াত বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বন্দরের প্রকৌশলী রেজাউল জানান, বন্দর কর্তৃপক্ষের নির্দেশে তারা নির্মাণ কাজ শুরু করেছেন। গ্রামবাসী চলাচল করতে না পারলে তাদের কিছুই করার নেই।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম