তীব্র তাপদাহে অতিষ্ঠ ঝিনাইদহের জনজীবন

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ১৭:২০আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৭:২০

তীব্র গরমে তৃষ্ণা মেটাতে ডাবের পানি করছে পথচারীরা

তাপদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। সামান্য স্বস্তির ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে গাছের ছায়াতলে। আর অতিরিক্ত গরমে একটু শীতল পরিবেশ ও স্বস্তির জন্য বিভিন্ন শরবত ও পানীয়ের দোকানে ভিড় করছেন তারা।

তীব্র দাবদাহে জন জবীন অতিষ্ট

নাসির উদ্দিন নামের এক কিরশাচালক বলেন,‘প্রচণ্ড গরম আর রোদের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। সেই সঙ্গে কোনও যাত্রীও মিলছে না। তারপরও পেটের দায়ে রিকশা চালাচ্ছি।

মশিয়ার রহমান নামের এক শ্রমিক বলেন,‘গরমে কাজ করতে পারছি না। তাই ছায়ায় বসে আছি। মাঝে মধ্যে দুই এক গ্লাস শরবত পান করছি। কিছু তো করার নেই।’

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপূর্ব কুমার বলেন,‘প্রচণ্ড তাপদাহ আর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। তাই স্যালাইনের সঙ্গে প্রচুর পরিমাণ পরিষ্কার খাবার পানি আর ঠাণ্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালের বন্যা-ভূমিধসে সংসদের স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালের বন্যা-ভূমিধসে সংসদের স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি