এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা

নীলফামারী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ১০:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:০৬

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে জামায়াত ও বিএনপির দুই এমপির মধ্যে তীব্র বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। জানাজানি হলে পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, উদ্বোধনের সময় নাম ফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। এতে বিষয়টা নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিদর্শন কক্ষে বসেই ঘণ্টাব্যাপী চলে এই বাকযুদ্ধ।

এ সময় বিলকিস ইসলাম বলেন, ‘এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি? আর ফলকে কেন শুধু একজনের (এমপি) নাম লেখা হয়েছে। এই পরিদর্শন কক্ষ কি শুধু আব্দুল মুনতাকিমের (জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত)?’

এর পরিপ্রেক্ষিতে এমপি হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ‘এটা ৩৫০ জন জাতীয় সংসদ সদস্যের। এখানে সবাই আসবেন, কাজ করবেন। কিন্তু এলাকাটা যেহেতু আমার তাই ফলকে আমার নামই থাকবে।’

এমপি মুনতাকিম বলেন, ‘নারী এমপিদের এলাকা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্দিষ্টও নয়। এ কারণে এভাবে দলবল নিয়ে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি অধিকার দেখাতে চান তাহলে পরিপত্র অনুযায়ী হতে হবে। এমন কোনও ডকুমেন্টস আছে কী আপনার?’

এরপর সেখানে হট্টগোল শুরু হয়। এ সময় বিলকিস ইসলাম বলেন, ‘আমার দল সহজ সরল হলেও আমি নই। কোনও ক্ষেত্রেই ছাড় দেবো না। এটা সংসদেও ওঠাবো এবং এমপিগিরি দেখাবো। আমি আমার অধিকার আদায় করে নেবো। সারা দেশে কোথায় কীভাবে কী করা হয়েছে তা আমি জানতে চাই না। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শন কক্ষে আমার স্থান দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এম এ পারভেজ লিটন, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।

এ ছাড়াও উভয় দলের অন্য নেতাকর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময়ের বাগবিতণ্ডা চলাকালে পরিদর্শন কক্ষে কৌতূহলী সাধারণ মানুষেরও ভিড় জমে। এতে উদ্বোধন ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাঘাত ঘটে।

/এফআর/
সম্পর্কিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নয়াপল্টনে মিলাদ মাহফিল করবে বিএনপি
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
‌‘তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাবো’, ৩ সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা
সর্বশেষ খবর
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি