চরের ধান কাটা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত-৮

বাগেরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ০৯:৪৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১০:০২

ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের লোকজন বাগেরহাট-পিরোজপুর জেলার বলেশ্বর নদের চরে প্রায় ২০০ একর জমির ধান কাটাকে কেন্দ্র করে চিতলমারী ও নাজিরপুর উপজেলার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালের এ সংঘর্ষের ৮ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই জেলার শতাধিক পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার দুপুরে চিতলমারীর উমাজুড়ি ও নাজিরপুরের পশ্চিম বানিয়ারী গ্রামে উভয়পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করেছেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ, নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাঈনুল হাসান, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকুল সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সদস্য কৃষ্ণপদ রায় জানান, শনিবার সকালে নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিমবানিয়ারী গ্রামের সমীর বিশ্বাস ও এমাদুল শিকদারের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী চিতলমারী উপজেলার উমাজুড়ি ও বানিয়ারী গ্রামের ধান কাটতে আসে। তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

পশ্চিমবানিয়ারী গ্রামের সমীর বিশ্বাস জানান, চিতলমারী উপজেলার উমাজুড়ি গ্রামবাসী তাদের প্রায় আড়াইশ বিঘা (৮০ শতকে এক বিঘা) জমির ধান কেটে নেওয়ার সময় বাধা দিলে তাদের গ্রামের চারজনকে পিটিয়ে আহত করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ জানান, স্থানীয়দের বিরোধ নিরসনের জন্য দুই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধান কেটে জমির প্রকৃত মালিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক