পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত

নড়াইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৭:২৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৭:৩৮

নড়াইল

নড়াইল সদর উপজেলায় পিকআপের ধাক্কায় সমির বিশ্বাস (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সবুজ গোলদার (৩০) নামে আরও এক মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কচুবাড়িয়া এলাকায় কালনা-যশোর সড়কে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সমির সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে। তিনি বামনহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আহত সবুজ গোলদারকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে কচুবাড়িয়া এলাকায় নড়াইলগামী  একটি পিকআপ একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা সমির বিশ্বাস ঘটনাস্থালেই মারা যান এবং অপর আরোহী সবুজ গোলদার গুরুতর আহত হন।

ওসি প্রবীর বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। পিকআপটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী