গাছ কেটে অর্থ আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৭:৫০আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৭:৫৯

ভুরুলিয়া ইউপির চেয়ারম্যান ফারুক হোসাইন (ছবি– প্রতিনিধি)

ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরের গাছ কেটে অর্থ আত্মসাৎ করায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউপির চেয়ারম্যান ফারুক হোসাইনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ইফতেখার আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ, শ্যামনগর থানায় জিআর ৪৪৯/২০১৭ নং মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন–২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান ফারুক হোসাইনকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

ইউপি চত্বরের গাছ কেটে টাকা আত্মসাৎ করায় শ্যামনগর থানায় চেয়ারম্যান ফারুক হোসাইনের বিরুদ্ধে মামলা করেন ভুরুলিয়া ইউপির ২নং ওয়ার্ডের সদস্য এসএম জাকির হোসেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার বলেন, ‘প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম