ফণী পরবর্তী উদ্ধারকাজে মোংলায় প্রস্তুত নৌবাহিনীর তিন জাহাজ

মোংলা প্রতিনিধি
০৪ মে ২০১৯, ০১:২৪আপডেট : ০৪ মে ২০১৯, ০১:২৪

ফণী পরবর্তী উদ্ধারকাজে মোংলায় প্রস্তুত নৌবাহিনীর তিন জাহাজ ঘূর্ণিঝড় ফণী পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তাসহ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ইতোমধ্যে মোংলা নৌ অঞ্চলে নৌবাহিনীর পদ্মা, যমুনা এবং বরকত নামে তিনটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের বরাত দিয়ে মোংলা দিগরাজের নৌঘাঁটির এফআইএস মো. ফরিদ আহম্মেদ শুক্রবার (৪ মে) রাত ১২ টা ৫০ মিনিটে এ তথ্য জানান।

ফণী পরবর্তী উদ্ধারকাজে মোংলায় প্রস্তুত নৌবাহিনীর তিন জাহাজ তিনি বলেন, ‘জরুরি খাদ্য সামগ্রী নিয়ে আরও চারটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, ম্যাচ, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন, ব্যাগ এবং জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে দূর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।’

এদিকে মোংলা এলাকার জন্য আটটি নৌ কন্টিনজেন্টও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ফরিদ আহম্মেদ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম