সুন্দরবনে বাঘের আক্রমণে বনজীবী আহত

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১০:৩৯আপডেট : ০৪ মে ২০১৯, ১০:৫২

সুন্দরবন, ফাইল ছবি পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীরে বাঘের আক্রমণে আহত হয়েছেন এক বনজীবী। আহত বনজীবির নাম আশরাফুল খোকন (৪৫)। শুক্রবার (৩ মে) এ ঘটনা ঘটে।

সুন্দরবনের আঠারবেঁকী রাজাখালী সংলগ্ন বনে কাঁকড়া ধরছিলেন আশরাফুল। হঠাৎ বনের মধ্যে লুকিয়ে থাকা বাঘ তার ওপর লাফিয়ে পড়ে। এসময় তার মুখে ও গলায় নখ দিয়ে ক্ষত-বিক্ষত করে বাঘ। তার সঙ্গী বাবু সঙ্গে সঙ্গে বাঘকে নৌকার বৈঠা দিয়ে আঘাত করলে বাঘ আশরাফুলকে ছেড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে সঙ্গী বাবু সুন্দরবনের গাছের ওপর উঠে মোবাইল ফোনে স্থানীয় ভিটিআরটির দলনেতা ও ইউপি সদস্য আনারুল ইসলামকে ফোন করে জানালে ভিটিআরটি সদস্যরা ট্রলারে করে তাকে লোকালয়ে নিয়ে আসে। বর্তমানে তার নিজ বাড়ি মুন্সীগঞ্জ ইউপির মিরগাঙ গ্রামে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ওয়াইল্ডটিম কর্মকর্তা ঋজু আজম বলেন, খোকন এখন মুখে কথা বলতে পারছে না। লিখে সব কিছু জানাচ্ছে। তার মুখে ও গলা দিয়ে রক্ত পড়ছে।  

তিনি আরও বলেন, ঘটনাটি বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম