অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

নড়াইল প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১৫:৫৭আপডেট : ০৪ মে ২০১৯, ১৫:৫৮

ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি ও ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী ও ইউপি সদস্যরা।

অভিযোগে জানা যায়, উপজেলার ৬ নম্বর জয়পুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইউপি সদস্যদের মতামত ছাড়াই বিভিন্ন কার্ড প্রদানসহ ত্রাণ বিতরণে অনিয়ম করে আসছেন। ইউপি সদস্যরা তার এই দুর্নীতির প্রতিবাদ করতে গেলে, তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। হুমকি ধামকিও দেন। বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিএফ কার্ড, মাতৃত্বকালীন ভাতা, সার, বীজ, এলজিএসপি, টিআর, কাবিখা প্রভৃতি বিষয়ে অনিয়মের অভিযোগ উল্লেখ করা হয়েছে ওই পত্রে।

অভিযোগ প্রত্রে আরও বেলা হয়েছে, ৪০দিনের কর্মসূচিতে ৯২ জনের নামের তালিকা থাকলেও মাত্র ৪০ জনকে দিয়ে চেয়ারম্যান কাজ করিয়েছেন। বাকি ৫২ জনের ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্র তৈরি করে তাদের পারিশ্রমিক তুলে নিজে আত্মসাৎ করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের আওতাধীন জলাশয়, খেয়াঘাটসহ ইত্যাদি বিষয়ে সদস্যের সঙ্গে আলাপ-আলোচনা না করে গোপনে নিজের লোকদের নামে বরাদ্দ দেখিয়ে সরকারের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে জয়পুর ইউপি’র একাধিক সদস্য জানান,‘আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। অথচ জনগণের প্রাপ্য মালামাল, ত্রাণ সামগ্রী আমরা জনগণকে দিতে না পারায় তারা আমাদের ওপর ক্ষুব্ধ হচ্ছেন। এর একটা সুষ্ঠু প্রতিকার হওয়া উচিত।’

এ বিষয়ে জয়পুর ইউপি’র চেয়ারম্যান আকতার হোসেন বলেন,‘আমার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার জন্য বিরোধী একটি চক্র এ দরখাস্ত করেছেন। আদৌ এসব অভিযোগ সত্য নয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক