ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় তারিকুল ইসলাম (২৮) নামের একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ আদেশ দেন।
দণ্ডিত তারিকুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৩০ জুলাই দুপুরে তারিকুল ইসলাম নার্সারি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ওই শিশুর বাবা বাদী হয়ে তারিকুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২২ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ তারিকুল ইসলামকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেন।








