ধর্ষণ ও এসিড হামলা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মেহেরপুর প্রতিনিধি
১১ মে ২০১৯, ১০:৩৭আপডেট : ১১ মে ২০১৯, ১৪:১০

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও গৃহবধূকে এসিড নিক্ষেপ মামলার আসামি ইয়াকুব আলী কাজল (২৩) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শুক্রবার (১০ মে)  রাত আড়াইটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের একটি বাঁশবাগানে এ ঘটনা ঘটে।

কাজল গাড়াডোব গ্রামের জালাল উদ্দীন হাবুর ছেলে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, কাজলের নেতৃত্বে গাড়াডোব গ্রামের বেশ কয়েকজন যুবক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের কাছে রয়েছে বেশ কয়েকটি অস্ত্রও। শুক্রবার (১০ মে) কাজলকে গ্রেফতারের পর, তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে গাড়াডোব গ্রামে যায় পুলিশের একটি দল। এ সময় কাজলের দলের লোকজন পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় পুলিশের চার সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কাজলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বছরের ২০ ডিসেম্বর সন্ধ্যায় গাড়াডোব গ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ওই ঘটনায় কাজলসহ কয়েকজনের নাম উল্লেখ করে গাংনী থানায় মামলা করে ওই ছাত্রীর মা। মামলার প্রধান আসামি করা হয় ইয়াকুব হোসেন কাজলকে। ঘটনার পর থেকে আত্মগোপন করে ধলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকতে লাগে কাজল। সেখানে এক গৃবধূর দিকে কু-নজর পড়ে কাজলের। সে প্রেমের প্রস্তাব দিলে ওই গৃহবধূ তা প্রত্যখ্যান করেন। এর জেরে বৃহস্পতিবার (৯ মে) গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করে কাজল। ওই গৃহবধূ গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় শুক্রবার (১০ মে) পুলিশ কাজলকে গ্রেফতার করলে, সে ধর্ষণ ও এসিড নিক্ষেপের কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে বাকি আসামিদের ধরতে অভিযানে গেলে গোলাগুলির ঘটনা ঘটে।


/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম