জমি নিয়ে বিরোধের বলি কলাগাছের চারা

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ মে ২০১৯, ০৫:০৭আপডেট : ১৬ মে ২০১৯, ০৭:০০

জমি নিয়ে বিরোধের বলি কলাগাছের চারা

জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের সফল ফুল চাষী এসএম টিপু সুলতানের ১ বিঘা জমির রোপন করা কলা গাছের চারা কেটে ও উপড়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ত্রিলোচনপুর মাঠে। এ ঘটনায় টিপু সুলতান বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।

ফুল চাষী টিপু সুলতান জানান, গত ২৪/০৪/২০১৯ ইং তারিখে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের নছিয়ার রহমানের তিন ছেলে গোলাম রসুল, গোলাম মোস্তফা ও আনোয়ারের কাছ থেকে ২৭ লাখ টাকায় প্রায় ৬ বিঘা শরিকানা জমি ক্রয় করেন। যার (মৌজার খারিজ খতিয়ান ৭৯৫ (আর এস) এর দাগ নং ১৩০০, ৩২৫৯, ৩২৭২, ৩৩০৪)।

টিপু সুলতানের অভিযোগ, মঙ্গলাবার তিনি ওই জমিতে কলার চারা রোপন করতে গেলে জমি বিক্রেতার চাচাত ভাই ত্রিলোচনপুর গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে সোহরাব হোসেন ও সিরাজুল ইসলামের ছেলে শাহিনুর রহমান জোর পূর্বক ওই জমিতে প্রবেশ করে লাগানো কলা গাছের চারা কেটে ও উপড়ে ফেলে। এ সময় সোহরাব ও শাহিনুর দম্ভোক্তি প্রকাশ করে বলেন, আমাদের অনেক ডিসি-এডিসি আত্মীয়-স্বজন আছে। জমিতে গেলে তোকে জেলে পাঠানোসহ বিভিন্ন ভাবে হুমকি দেওয়া।

এ ঘটনায় টিপু সুলতান কালীগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুছ আলী বলেন, অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। উভয় পক্ষকে একত্রে করে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম