যশোরের শার্শায় ৩ জুয়াড়ি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১০:৫২আপডেট : ২৬ মে ২০১৯, ১১:২৮

শার্শায় র‌্যাবের অভিযানে গ্রেফতার তিন জুয়ারি

যশোরের শার্শা থেকে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬-এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার নাভারন রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো, নাভারন রেলবাজার এলাকার রফিক গাজীর ছেলে শাওন গাজী (২৩), মিঠু শেখের ছেলে সাগর শেখ ওরফে তাসিকুল (২১) ও আনোয়ার শেখের ছেলে টুটুল শেখ (১৯)।

যশোর র‌্যাব-৬-এর কমান্ডার মুহাম্মদ ছুরত আলম জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জুয়া খেলে আসছে। টাকা দিয়ে জুয়া খেলার কারণে এলাকার এক শ্রেণির মানুষ এদিকে ঝুঁকে পড়েছে। ফলে তাদের পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। অন্যদিকে সমাজ হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা নাভারন রেলস্টেশনের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় সেখান থেকে ১১ সেট তাস, নগদ ৪ হাজার ২৭০ টাকা ৩টি মোবাইল সেট ও ৪টি সিম জব্দ করা হয়। গ্রেফতার তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মশিউর রহমান ৩ জুয়াড়িকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার তিন জনকে রবিবার (২৬ মে) যশোর আদালতে পাঠানো হবে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম