জামাইকে শিকলে বেঁধে ‘নির্যাতন’, স্ত্রী-শাশুড়ি কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৮:৩০আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৪৫

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে শিকল দিয়ে বেঁধে জামাইকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হওয়া স্ত্রী ও শাশুড়িসহ তিন জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) গ্রেফতারকৃতদের জীবননগর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার তিনজন হলেন– সোহরাবের স্ত্রী নিলা, শাশুড়ি মেহেরজান এবং মামাশ্বশুর মসলেম উদ্দিন।

সোহরাবের অভিযোগ, ‘৮-১০ দিন আগে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আমি আমার স্ত্রী নীলার হাতে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে। রবিবার (২৬ মে) সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা-কাপড় দিতে এলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে তালাবদ্ধ করে রাখেন এবং মারধর করেন।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলবন্দি সোহরাব হোসেনের ছবি ছড়িয়ে পড়লে আমরা তাকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসি।’ তিনি আরও জানান, আজ (মঙ্গলবার) অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে আমলি আদালতে হাজির করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের