পানগুছি নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৬:৩১আপডেট : ৩০ মে ২০১৯, ১৬:৩২

বাগেরহাট বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুরানো থানা ভবন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে পুরানো থানা এলাকায় পানগুছি নদীতে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিন-চার দিন আগে কেউ নবজাতকটিকে হত্যা করে লাশ নদীতে ফেলে রেখে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

ওসি আজিজুল ইসলাম বলেন, ‘নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম