শার্শায় মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০২ জুন ২০১৯, ২৩:৩৫আপডেট : ০২ জুন ২০১৯, ২৩:৫৮

যশোর

যশোরের শার্শা উপজেলায় শাহ পরান (১৫) নামের এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গোগা গ্রামের গাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার ওস্তাদ হাফিজুর রহমানের ঘরের খাটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। রবিবার (২ জুন) বিকাল সাড়ে পাঁচটার সময় লাশটি উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

শার্শা থানার ওসি এম মসিউর রহমান বলেন, ‘আমরা চেয়ারম্যানের ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত যা জানতে পেরেছি, এই কিশোরের নাম শাহ পরান। তার বাড়ি বেনাপোলের কাগজপুকুর গ্রামে। তার পরিবারের অভিযোগ, শাহ পরান হাফিজুরের সঙ্গে কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।’

নিহত শাহ পরান বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।

চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘‘আমার ইউনিয়নের মহিলা মেম্বার ফোন দিয়ে জানায়, ‘হাফিজুরের বাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। তার খাটের নিচে মৃতব্যক্তির হাত দেখা যাচ্ছে।’ তারপর আমি পুলিশের কাছে ফোন দিয়ে তাদের অবগত করি। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ওই কিশোরের লাশ উদ্ধার করে।’’

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ হাফিজুর রহমান মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের বাড়িতে নিয়ে আসতো। এই ছেলেটিকে নিয়ে হাফেজ হাফিজুর রহমান কয়েকদিন আগে নিজ বাড়িতে বেড়াতে আসে। তার কয়েক দিন পর হাফিজুর রহমান আবার তার কর্মস্থলে ফিরে যায়।’

ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন নাভারন সার্কেল এএসপি জুয়েল আহমেদ ও শার্শা থানার ওসি এম মসিউর রহমান।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি