ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাঙ্গুটিয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলো, আশরাফুল ইসলাম (৩০) ও শওকত আলী (৩২)। শনিবার (৮ জুন) ভোর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে দু’দল গ্রামবাসী আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এবং দেশীয় অস্ত্র যোগাড় করছে-এমন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এসময় ১৪টি ঢাল, ৮টি সড়কি ও ৬টি রামদা উদ্ধার করা হয়। আটক করা হয় আশরাফুল ও শওকত আলীকে। শৈলকুপা উপজেলায়র বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ থামাতে অস্ত্র উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি।







