বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১০ জুন ২০১৯, ১০:২৫আপডেট : ১০ জুন ২০১৯, ১০:৫১

বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা আটক

বিয়ের আসর থেকে জীবন চৌধুরী টিটন নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতের দিকে ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক টিটন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, টিটন নিজেকে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে রতনহাট গ্রামের একটি মেয়েকে বিয়ে করতে যান। এ সময় তিনি নিজের নাম শ্রাবণ বলে জানান। তার আচরণে পাত্রীর পরিবারের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে সদর থানার এসআই শাখাওয়াত হোসেন তাকে আটক করেন। তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। তার নামে মহেশপুর থানায় ৩টি মামলা রয়েছে।

মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, টিটন বিভিন্ন সময় নিজেকে সেনা কর্মকর্তা ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে এখন পর্যন্ত ৪ থেকে ৫টি বিয়ে করেছে। তার স্ত্রী ও এক ছেলে আছে। তার বাবা সিরাজুল ইসলাম এলাকায় জামায়াত নেতা হিসেবে পরিচিত। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম