চুরি হওয়া ট্রাক উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জুন ২০১৯, ০৭:২৬ আপডেট : ১১ জুন ২০১৯, ১৩:২১

পিবিআইয়ের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো বাজার থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার একটি ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ট্রাকটি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার (১০ জুন) দুপুরে ঝিনাইদহ পিবিআই অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঝিনাইদহ পিবিআইয়ের পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো ত্রিমোহনী থেকে ১৬ জানুয়ারি মশিউর রহমান নামের একজনের ২৫ লাখ টাকা দামের একটি ট্রাক চুরি হয়। ট্রাকটি খুঁজে না পেয়ে ট্রাক মালিক বাদী হয়ে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলাটি ডাকবাংলো পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম তদন্ত করে কোনও ক্লু খুঁজে পাননি। একপর্যায়ে মামলাটি স্ব-উদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহণ করে ঝিনাইদহ পিবিআই। ট্রাকটি কমিল্লা এলাকায় বিক্রি হয়েছে বলে পিবিআই জানতে পারে।’

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ২৮ মে এসআই ও তদন্ত কর্মকর্তা সোহেল হোসেন মুসল্লি বেশে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখননগর এলাকার মসজিদে অবস্থান নিয়ে ট্রাকটি শনাক্ত করেন। সেখানকার জিএন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তখন চোরচক্রের সদস্য ঘুনাইঘর গ্রামের আকাতম আলীর ছেলে গাজী আব্দুল হান্নান ও ভাংগুড়া উপজেলার খাটাশ গ্রামের কালীপদ দেবনাথের ছেলে জীবন দেবনাথকে গ্রেফতার করা হয়। এর আগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলো এলাকা থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও ট্রাকচালক সুমনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তথ্য নেয় পিবিআই।

সংবাদ সম্মেলনে পিবিআইয়ের ওসি আব্দুর রব ও এসআই সোহেল হোসেন উপস্থিত ছিলেন।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব: মাহ্দী আমিন
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব: মাহ্দী আমিন
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
কিশোর গ্যাং তৈরি হলো কীভাবে, দায় কি শুধু কিশোরের?
কিশোর গ্যাং তৈরি হলো কীভাবে, দায় কি শুধু কিশোরের?
যে কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি
যে কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না