কিশোরগঞ্জে জাবি’র ছাত্র চয়ন হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১৩:৩৮আপডেট : ১৯ জুন ২০১৯, ১৪:১৬

আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে

কিশোরগঞ্জে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র এরশাদুল হক চয়ন হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এরশাদুল হক চয়ন জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামের জহিরুল ইসলাম রতনের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, হোসেনপুরের সিদলা গ্রামের আবদুল আউয়াল, আল আমিন ও সুফল মিয়া। এ তিন জনের মধ্যে আল আমিন ছাড়া অন্য দু’জন পলাতক রয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, সিদলা গ্রামের আব্দুল করিম, সাফিয়া খাতুন, আব্দুল কাদির, সোহেল মিয়া, রিপা আক্তার, জহুরা খাতুন ও আব্দুর রউফ ফকির। তাদের মধ্যে সোহেল পলাতক রয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে

নিহত চয়নের বাবা জহিরুল ইসলাম রতন রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায়। তিনি বলেন, মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আমি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানাচ্ছি।   

মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ২ ডিসেম্বর এরশাদুল ইসলাম চয়নকে আসামিরা হত্যা করে। এ ঘটনায় ওইদিন ১১ জনকে আসামি করে নিহতের বাবা হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ (১৯ জুন) রায় ঘোষণা করা হয়। এর মধ্যে এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ১০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক