মনিরামপুরে বাসচাপায় প্রাণ গেল ২ স্কুলছাত্রের

যশোর প্রতিনিধি
২০ জুন ২০১৯, ১৮:৫০আপডেট : ২১ জুন ২০১৯, ১৩:০৮





নিহত আশিকুর রহমান ও আল-আমিন যশোরের মনিরামপুরে বাসচাপায় আশিকুর রহমান ও আল-আমিন নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানান।
নিহতরা স্থানীয় ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র। তারা ক্লাসের ফার্স্ট ও সেকেন্ড বয়। নিহত আশিকুর মনিরামপুর উপজেলার ধলিগাতী গ্রামের স্কুলশিক্ষক খাইরুল বাসারের ছেলে এবং আল-আমিন একই উপজেলার জামলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে সকাল ৯টা থেকে স্কুলটির শিক্ষার্থীসহ এলাকাবাসী যশোর-চুকনগর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। খবর পেয়ে বেলা ১০টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সকাল ৮টার দিকে মনিরামপুর বাজারের একটি কোচিং সেন্টার থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ি ফিরছিল আশিকুর ও আল-আমীন। তারা বিজয়রামপুর খইতলা মোড়ে পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা আশিকুরকে মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আল-আমিন।
ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার পাল বলেন, ‘আশিকুর ও আল-আমিন গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার মতো ছাত্র। তাদের হারিয়ে আমরা শোকাহত।’
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় ওই ছাত্র নিহতের পর শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে। ফলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’
ওসি বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম