৩১ কোটি টাকা আত্মসাৎ: ৪ এনজিও কর্মকর্তা রিমান্ডে

নড়াইল প্রতিনিধি
২০ জুন ২০১৯, ২৩:২৭আপডেট : ২০ জুন ২০১৯, ২৩:৩৭

নড়াইল

নড়াইলে গ্রাহকের জমা করা সাড়ে ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চার এনজিও কর্মকর্তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুন) কালিয়া আমলি আদালতের বিচারক মো. মোরশেদুল আলম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা অনুপ কুমার দাস এ খবর নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– ‘চলন্তিকা যুব সোসাইটি’ নামের এনজিওর মিজানুর রহমান (৪৩), সজল দাস (২৮), প্রণব দাস (৩২) ও মিলন দাস (৫০)।

তদন্ত কর্মকর্তা অনুপ কুমার দাস জানান, গত ১০ জুন গ্রাহকের জমা করা সাড়ে ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই চার কর্মকর্তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। পরে তাদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সিআইডি পুলিশের অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের এসআই অলোক চন্দ্র হালদার বাদী হয়ে কালিয়া থানায় চলন্তিকার চেয়ারম্যান মো. খবিরুজ্জামান, নির্বাহী পরিচালক মো. সারোয়ার হুসাইন  সাবেক গণসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান মিল্টন, এনজিও কর্মকর্তা মিলন দাস, সজল দাস এবং প্রণব দাসসহ  ১৬ জনকে আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় আজ মিজানুর রহমান, সজল দাস, প্রণব দাস ও মিলন দাসের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম