ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী এ কথা জানান।
আটকরা হলো−বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহতাব শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩০), নতুন বাজার ব্রিকফিল্ড এলাকার আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে সুমন (২২), ফয়লা হাসপাতাল পাড়ার ফরিদ উদ্দীনের ছেলে নাইমুল হক নাঈম (২৩), বলিদাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মুজিবর রহমান (২৮), এছাড়া অন্য একটি মামলায় ফয়লা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাকিব হাসান রকি (২১) নামে এক যুবককে আটক করে পুলিশ।
ওসি ইউনুচ আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চার ও অন্য মামলার একজনসহ পাঁচ জনকে আটক করেছে। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








