ঝিনাইদহে গাড়ি চোর চক্রের পাঁচ সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৩ জুন ২০১৯, ১৮:৪৯

আটক পাঁচজন ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা এলাকা থেকে গাড়ি চোর চক্রের পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৩ জুন) ভোর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলো- ঝিনাইদহের সদর উপজেলার খামারাইল এলাকার লিয়াকত শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫), জেলা শহরের ভুটিয়ারগাতী এলাকার মৃত হারান মন্ডলের ছেলে ইস্রাফিল মন্ডল (৩৫), ডাকবাংলা এলাকার সনজের আলীর ছেলে চান আলী (২০), মহিষাডাঙ্গা এলাকার ইয়ামিন বিশ্বাসের ছেলে মমিন বিশ্বাস (২০) ও কালীকাপুর এলাকার মৃত নুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, কালীগঞ্জ উপজেলার ছালাভরা এলাকায় একদল চোর চুরি করা ইজিবাইক ও ডিজেলচালিত অটোরিকশা ( স্থানীয় নাম মাহিন্দ্র) বিক্রি করার জন্য জড়ো হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ পরিদর্শক আবুল খায়েরের নেতৃত্বে এসআই বদিউর রহমান, ওবাইদুর রহমান, এএসআই ইমরুল ও প্রদীপ কুমার ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা এবং তাদের কাছ থেকে চুরি করা একটি ইজিবাইক ও একটি মাহিন্দ্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি আরও জানান, ইজিবাইকটি কালীগঞ্জের বলিদাপাড়া থেকে ও মাহিন্দ্রটি যশোর এলাকা থেকে তারা চুরি করেছিল। আটকরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম