ঝিনাইদহে মাদক বিক্রেতার যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ০৬:১৪আপডেট : ২৫ জুন ২০১৯, ০৬:১৬

ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর থানার মাদক মামলার আসামি আনিছুর রহমান ওরফে চেয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এম, জি, আযম এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১২ সালের ৩ জুন রাতে পুলিশ মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামে অভিযান চালায়। তার শরীর তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১২ সালের ৪ জুন থানায় মামলা দায়ের করে।  তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক দীর্ঘ শুনানি শেষে সোমবার আনিছুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। আনিছুর রহমান জেলার মহেশপুর উপজেলার মকরধজপুর গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম