কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৫:৫২আপডেট : ২৬ জুন ২০১৯, ১৬:০১

কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে

দু’দফা তারিখ বদলের পর অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ ও ফুটপথ নির্মাণের জন্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছে কালীগঞ্জ পৌরসভা। বুধবার সকালে মধুগঞ্জ বাজার থেকে শুরু করে কালীবাড়ী মোড় হয়ে মুরগীহাটা পর্যন্ত  উচ্ছেদ অভিযান চালানো হয়।উচ্ছেদ অভিযানের আগের রাতে অনেকে তাদের মালামাল ও স্থাপনা সরিয়ে নেয়।

কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ উচ্ছেদ অভিযানে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাজারের মধ্যে দিয়ে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়, আবু বক্কর বিশ্বাস মাদ্রাসা, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নলডাঙ্গা ভুষণ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও  হাসপাতালের রোগীসহ সাধারণ জনগণ চলাচল করে। কিন্তু অবৈধ স্থাপনার জন্য সেখানে যানজট লেগেই থাকে। এছাড়া প্রতি শুক্রবার ও সোমবার হাটবারের হওয়ায়ে এখানে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া বড় গাড়ি ঢুকলে তো ঘণ্টা পর ঘণ্টা যানজট লেগেই থাকে।

তিনি আরও জানান, উপজেলা আইন-শৃংখলা সভায় একাধিকবার এ বিষয়টি উত্থাপিত হয়েছে। জনস্বার্থে ও যানজট নিরসনে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের দুই মাস আগে শহরে মাইকিং করা হয়েছে। যারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তাদেরগুলোই ভেঙে দিয়েছে পৌরসভা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক