মোংলা বন্দরে যুক্ত হলো অত্যাধুনিক মোবাইল ক্রেন

মোংলা প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ১৩:৫০আপডেট : ২৮ জুন ২০১৯, ১৪:৩০

  অত্যাধুনিক ক্রেন বড় ধরনের কার্গো হ্যান্ডলিং করার সক্ষমতা বৃদ্ধি এবং মোংলা বন্দরকে আরও গতিশীল করতে বন্দর জেটিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক একটি মোবাইল হারবার ক্রেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে জার্মান থেকে এ ক্রেনটি আনা হয়ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর ফারুক হাসান এ তথ্য জানিয়েছেন।

অত্যাধুনিক ক্রেন তিনি জানান, বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় অত্যাধুনিক ক্রেনটি নিয়ে জার্মান পতাকাবাহী জাহাজ এমভি এনিটি মোংলা বন্দরের পাঁচ নম্বর ইয়ার্ডে নোঙর করে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর থেকে ক্রেনের ২১টি প্যাকেজ আনলোড করা হয়।

বন্দর চেয়ারম্যান ফারুক হাসান বলেন, মোংলা বন্দরে এরই মধ্যে ৭৫টি হ্যান্ডলিং ইকুইপমেন্ট (আধুনিক যন্ত্রপাতি) অনুমোদিত হয়েছে। এগুলো যোগ হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে। 

অত্যাধুনিক ক্রেন মোংলা বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের উপ-প্রধান প্রকৌশলী মাহাবুবুর রহমমান মিনা বলেন, জার্মানের রোসটেক বন্দর থেকে আমদানি করা চার‘শ টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ ক্রেনটি দিয়ে বন্দরের পণ্য হ্যান্ডলিং করা সহজ হবে। এতে কাজের গতিও বাড়বে। আগামী ৩-৪ দিনের মধ্যে জার্মানের বিশেষজ্ঞরা ক্রেনটি বন্দরে পাঁচ নম্বর ইয়ার্ডে অ্যাসেম্বেল করবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম