সড়ক পরিণত হয়েছে জমির আইলে, তিন গ্রামের বাসিন্দাদের মানববন্ধন

যশোর প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ০৬:০৬আপডেট : ৩০ জুন ২০১৯, ০৬:১০

সড়ক পরিণত হয়েছে জমির আইলে, তিন গ্রামের বাসিন্দাদের মানববন্ধন যশোর সদর উপজেলার বীরনারায়ণপুর এলাকায় বিলের মধ্যে দিয়ে যাওয়া সরকারি সড়কটি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। শনিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে বীরনারায়ণপুর গ্রামের বিলের দখল হওয়া ওই সড়কের মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বীরনারায়ণপুর ও শর্শুনাদহ গ্রামের বাসিন্দারা অংশ নেন।

গ্রামবাসীরা জানান, বীরনারায়ণপুর ও শর্শুনাদহ গ্রামের মধ্যে সহজে যোগাযোগের জন্য ১৯৬২ সালের ম্যাপে এই বিলের মধ্য দিয়ে একটি সড়ক ছিল। ১৭ থেকে ৪৩ ফুট চওড়া এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক ব্যবহার করে দুই গ্রামের মানুষ বিল থেকে তাদের ফসল ঘরে তুলতো এবং যশোর শহরে আসা-যাওয়ার জন্য ব্যবহার করতো।

সড়ক পরিণত হয়েছে জমির আইলে, তিন গ্রামের বাসিন্দাদের মানববন্ধন এলাকাবাসীর অভিযোগ, ১৯৮৮ সালের রেকর্ডেও সড়কটি ছিল। পরে সড়কসংলগ্ন জমির মালিকরা জমির আইল বাড়াতে বাড়াতে তা নিশ্চিহ্ন করে ফেলেছে। এমনকি আরএস জরিপের সময় তা নিজেদের নামে রেকর্ডও করিয়ে নিয়েছে। যে কারণে এখন এ দুই গ্রামের মানুষকে প্রায় তিন কিলোমিটার ঘুরে যোগাযোগ রক্ষা করতে হয়।

মানববন্ধনে অংশ নেওয়া লেবুতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শওকত আলী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, দখল করা সড়কটি দ্রুত উদ্ধার করে জনগণের ব্যবহারে তা খুলে দেওয়া হোক।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন