রসিকতার জের: যশোরে দু’পক্ষের বোমাবাজি, আহত ৫

যশোর প্রতিনিধি
৩০ জুন ২০১৯, ১৮:১১আপডেট : ৩০ জুন ২০১৯, ১৮:১২

যশোর বিয়েবাড়িতে রসিকতার মতো তুচ্ছ ঘটনার জের ধরে আজ রবিবার (৩০ জুন) সকালে যশোর সদরের বিরামপুরে দু’পক্ষের বোমাবাজি, মারপিট ও ছুরিকাঘাতে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে।

আহতরা হচ্ছে, বিরামপুর এলাকার আব্বাস আলীর ছেলে মিরাজ (১৮), হাসানুজ্জামানের ছেলে হাসিব (১৮), জাহিদ হোসেনের ছেলে আকাশ (১৭), শাহ আলমের ছেলে রাজু (১৮) এবং সাগর (১৭) নামে অপর এক যুবক। এদের মধ্যে সাগর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

আহতদের পরিবার ও পুলিশ জানিয়েছে, গত শুক্রবার (২৮ জুন) বিরামপুর এলাকার রিপনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সে সময় আকাশ নামে এক তরুণ রসিকতার ছলে একজনের লুঙ্গি ধরে টান মারে। এতে ওই ব্যক্তি বিব্রতকর পরিস্থিতিতে পড়লে বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। সেখানে উপস্থিত শাহ আলমের ছেলে রাজুসহ অন্যরা বিষয়টি মিটিয়ে দেন। তবে এর পরও আকাশকে ছুরিকাঘাত করা হয়। এই নিয়ে দু’পক্ষের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

আজ (৩০ জুন) সকালে রাজু ও তার লোকজন হাসিবের বাড়িতে গিয়ে আবারও হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয় হাসিব। সে আকাশ, মিরাজ, সাগরসহ অন্যদের সঙ্গে নিয়ে বিরামপুরের বড়মসজিদ এলাকায় রাজুকে একা পেয়ে কুপিয়ে জখম করে। একইসঙ্গে ৩/৪টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ ঘটনায় রাজুপক্ষের লোকজন মিরাজ, হাসিব ও আকাশকে মারপিট ও ছুরিকাঘাত করে। সংবাদ পেয়ে দু’পক্ষের পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত হাসিবের মা মনিরা দাবি করেছেন, সকালে হাসিব ও তার বন্ধুরা বড় মসজিদ এলাকায় বসে গল্প করছিল। সে সময় রাজুসহ অন্যরা তাদের ওপর বোমা হামলা করে।

রাজুর বাবা শাহ আলম পাল্টা দাবি করেছেন, রাজু কাজের জন্য দোকানে যাচ্ছিল। সে সময় তার ওপর বোমা হামলা ও ছুরিকাঘাত করা হয়।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানার ওসি (অপারেশনস) শামসুদ্দোহা, উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন ফোর্সসহ হাসপাতালে পৌঁছান। তারা হাসপাতাল থেকে রাজুপক্ষের নাহিদ হাসান এবং বিরামপুর ফকিরার মোড়ের আতিয়ার খানের ছেলে এমরান খানকে আটক করেন।

কোতোয়ালি থানার ওসি (অপারেশনস) শামসুদ্দোহা জানান, দু’পক্ষের মধ্যে বোমাবাজি ও মারামারির সংবাদ শুনেছি। বিরামপুরে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম