সাতক্ষীরায় প্রিপেইড মিটার বসাতে যাওয়ায় বিদ্যুতের কর্মচারীদের ধাওয়া

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ২৩:০১আপডেট : ০১ জুলাই ২০১৯, ২৩:২৮

সাতক্ষীরা জেলা প্রিপেইড মিটার বসাতে গিয়ে ক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। সোমবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরার রসুলপুর মেহেদিবাগ এলাকায় বাড়িতে বাড়িতে প্রিপেইড মিটার বসাতে গেলে তারা নারীদের বাধার সম্মুখীন হন। এ সময় বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথী, শফিক উদ দৌলা সাগর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এসময় সাফ জানিয়ে দেন, প্রিপেইড মিটার চাই না, আগের মিটার থাকবে। না পারলে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান জানান, কয়েকদিন আগে প্রিপেইড মিটার লাগাতে গিয়ে বাধা পেয়ে ফিরে আসেন তার লোকজন। পরে আজ দুই জন পৌর কাউন্সিলর ও পুলিশকে নিয়ে একই স্থানে মিটার বসাতে গেলে নারীরা একজোট হয়ে ধাওয়া করে। তাদের হাতে ছিল ঝাঁটা, লাঠি, ইট, পাটকেল।

স্থানীয়দের দাবি, প্রিপেইড মিটারে অনেক টাকা কাটা যাচ্ছে। কোন খাতে, কেন এবং কত টাকা যাবে তার কোনও হিসাব নেই। এমন অস্বচ্ছ অবস্থায় আমরা প্রিপেইড মিটার নিতে চাই না। তার চেয়ে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আবাসিক প্রকৌশলী আরও বলেন, স্থানীয়রা পৌর কাউন্সিলরদের অনুরোধও শোনেননি। এ সময় সার্কিট হাউস বকচরা মোড়ে তুমুল হট্টগোল হয়।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম