কুষ্টিয়ায় মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৪:৪৮আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৪:৪৮

মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদকের একটি মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিতিতে ছিল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের হামিদ আলী মণ্ডলের ছেলে ঠাণ্ডু মণ্ডল, একই উপজেলার খেজুরতলা গ্রামের মৃত আজিজুর রহমানর ছেলে মো. সাগর ও মিরপুর উপজেলার গোবিন্দপুর মালাকার পাড়ার মৃত নবীণ প্রামাণিকের ছেলে সোহেল রানা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে টুলবক্স থেকে আলাদা দুটি প্যাকেটে মোড়ানো ১ কেজি হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-১২ কুষ্টিয়া বাদী হয়ে বাসের ড্রাইভার সোহেল রানা, সুপার ভাইজার ঠাণ্ডু ও হেলপার সাগরকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন। রায় শেষে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম