‘মাদ্রাসাছাত্রীর খুনিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে’

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৯:৩০আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:৩০

‘মাদ্রাসাছাত্রীর খুনিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে’ খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) বলেছেন, ‘অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদ্রাসাছাত্রী হিরা আক্তারের খুনিদের আটকের জন্য পুলিশের একাধিক বিশেষজ্ঞ টিম মাঠে কাজ করছে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের নিহত হিরার বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, হিরাকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় দুইজন এবং সন্দেহভাজন দুইজন মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ওসমান সিকদার (২৪), রানী বেগম(৫০), রফিকুল মৃধা (২০) ও শাহিন মৃধা (২২)। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুলাই) বিকাল পাঁচটার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নীজ বসতঘরে হিরার ঝুলন্ত লাশ পাওয়া যায়। খুনিরা তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে যায়। হিরা স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা বাবা গাউছ শেখ ওই মাদ্রাসার নৈশ প্রহরী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের