টাকা ফেরত পেলেন রোগীরা, পাঁচ দালালের কারাদণ্ড

তৌহিদ জামান, যশোর
০৯ জুলাই ২০১৯, ০২:২৯আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০২:৩৪

দণ্ডপ্রাপ্ত দালাল দালালদের মাধ্যমে রোগীদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত নিয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত। পাঁচ দালালকে দিলেন কারাদণ্ড। যশোর জেনারেল হাসপাতাল, বেসরকারি একটি ক্লিনিক ও পাসপোর্ট অফিসে সোমবার (৮ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, দুপুরে যশোর জেনারেল হাসপাতালের আউটডোরে আদালত দেখতে পান, হাসপাতালের টিকিট কাউন্টারে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে দালালরা বিভিন্ন ক্লিনিকে নিয়ে যেতে চাইছে। তখন মনিরুজ্জামান (৩০), রাকিবুজ্জামান সাচ্চু (৪০), জাফর হোসেন (৩১) ও রুবেল (২১) নামের  চার দালালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এরপর যশোর পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে নাদিম নামের এক দালালকে একই ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে শহরের দড়াটানা এলাকার ‘লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার’কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পেশকার শেখ জালাল উদ্দিন জানান, অভিযানকালে আদালত দেখতে পান, ক্লিনিকটি ১৪ জন রোগীর কাছ থেকে পরীক্ষা-নিরীক্ষার নামে দালালদের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। রোগীরা এ বিষয়ে অভিযোগ করলে আদালত তাদের কাছ থেকে নেওয়া মোট ৮ হাজার টাকা ফিরিয়ে দেন এবং প্রতিষ্ঠানটির ক্যাশে জমা থাকা ৮ হাজার টাকা বাজেয়াপ্ত করে তা সরকারি কোষাগারে জমার আদেশ দেন। এছাড়া আদালত ক্লিনিক মালিক লাইলি ইয়াসমিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক