১৭ জুলাই ঢাকা-বেনাপোল ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ০৯:১৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। 
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বেনাপোল ও যশোর রেলস্টেশন পরিদর্শনকালে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ৩ জুলাই এই ট্রেন সার্ভিসের উদ্বোধনের কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী ওই দিন সময় দিতে পারবেন না, তাই ১৭ জুলাই পুনঃনির্ধারিত হয়েছে। 
বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল অফিসার শাহ নেওয়াজ ট্রেন উদ্বোধনের নতুন তারিখের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি অবহিত করেছেন। ট্রেন চলাচল সংক্রান্ত কাজের অগ্রগতি প্রায় সম্পন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিস উদ্বোধন করবেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস নামে ট্রেনের তিনটি নাম দেওয়া হয়েছে। কিন্তু কোন নামটি সিলেক্ট হবে তা বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীই নাম ঠিক করবে।
ভারত-বাংলাদেশ চেম্বারের ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিউর রহমান জানান, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামানের সঙ্গে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রী ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-ঢাকা রেল সার্ভিসের উদ্বোধন করবেন। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের