গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুইজনের ১৪ বছরের জেল

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২০:৩৯আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:৪৭

আদালত

চুয়াডাঙ্গায় এক গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলো– ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের তোতা মিয়ার ছেলে লিপন আলি ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের সোনাই মন্ডলের ছেলে হাবিল হোসেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালে ৯ নভেম্বর বিকালে চুয়াডাঙ্গার জীবননগরে এক গৃহবধূকে অপহরণ করে লিপন ও হাবিলসহ ৫-৭ জন। এর তিনদিন পর ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২ নভেম্বর লিপন ও হাবিলের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে জীবননগর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ১৪ জানুয়ারি জীবননগর থানার এসআই শেখ আজগর আলি তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সূত্র আরও জানায়, দীর্ঘ ৫ বছরে ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য নিয়ে আজ (মঙ্গলবার) দুপুরে আদালত ওই রায় দেন। এসময় লিপন আদালতে উপস্থিত ছিল, তবে অন্য আসামি হাবিল পালাতক।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস